বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ ও পরিবারের মৃত্যু

কলকাতায় অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে।

কলকাতায় অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ ও পরিবারের মৃত্যু

ভারতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৭) ও তার পরিবারের চার সদস্য প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ দত্ত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আজকের পত্রিকা ও চ্যানেল নাইন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং শ্বশুরও এই ঘটনায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, দেবাশীষ ৩ আগস্ট স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। চিকিৎসার জন্য তারা কলকাতার পাশাপাশি বেঙ্গালুরুতেও গিয়েছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফিরে আসেন তারা। বুধবার তাদের দেশে ফেরার কথা ছিল।

দেবাশীষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন