কলকাতার নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুনে নিহত ৯ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায় এবং একজনের ঢাকায়।
নিহতদের মধ্যে রয়েছেন দেবাশিস দত্ত এবং তার ছেলে স্বর্ণাশীষ দত্ত, আফসানা শিম্মিন, মোহাম্মদ আকরাম আলী এবং আহামেদ বাবু। কুষ্টিয়ার কুষ্টিয়া মডেল এলাকায় তাদের বাড়ি। অন্যদিকে, আহমেদ বাবুর বাড়ি ঢাকার আমিনবাজারে অবস্থিত।
কলকাতার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত সন্দীপ পাসওয়ান ঝাড়খণ্ডের বাসিন্দা এবং ওই হোটেলের কর্মচারী ছিলেন। নিহত বাকি ৩ জনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় সময় গত রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে, যখন বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন অতিথি হোটেলের ভেতরে আটকা পড়ে যান। নিহত ব্যক্তিরা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।