রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় আগুনে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছাল

কলকাতার আগুনে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে।

কলকাতায় আগুনে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছাল

কলকাতার একটি হোটেলে আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ আজ দেশে পৌঁছেছে।

মরদেহটি কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘর থেকে সড়কপথে সীমান্তে আনা হয়। বেলা পৌনে ১১টার দিকে ভোমরা স্থলবন্দরে পৌঁছায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স।

আলিমুজ্জামান সাজুর সঙ্গে আরও পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, স্বর্ণশীষ দত্ত, মো. আকরাম আলী এবং সাভারের আহামেদ বাবু।

নিহত রেবতী সরকারের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার নিমতলা শ্মশানে তার মরদেহ সৎকার করা হয়।

১৯ আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে, যেখানে ৯ জন নিহত হন। প্রথমে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়, পরে আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন