আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। রাষ্ট্রপতি পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১টার দিকে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।