রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

ডিএনসিসি প্রশাসক জানান, সবুজায়নের কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৫৫ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। ঢাকাকে পরিষ্কার রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা করবে।

এছাড়াও, নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।

বিজ্ঞাপন