রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, তিনি চেষ্টা করবেন আগের মতোই মানুষের পাশে থাকতে এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে।

বিজ্ঞাপন