বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
জাতীয়

মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকালে অভিযানে মিরপুরের শাহ আলী সিটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া, মিরপুর-১০ নম্বরের সড়কের ফুটপাতও দখলমুক্ত করা হয়েছে। অভিযানের সময় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, "জনগণের হাঁটাচলার রাস্তা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্যই এই অভিযান।"

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে সামনে রেখে ঢাকাকে গ্রিন ও ক্লিন করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

শফিকুল ইসলাম খান অভিযোগ করেন, "যারা পালিয়ে গেছে, তারা ষড়যন্ত্র করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু সরকারকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।"

অভিযানের সময় তিনি নগরবাসীকে পাশে থাকার অনুরোধ জানান এবং জানান, "রাজধানীর প্রত্যেক জায়গায় একটা একটা করে ফুটপাত উদ্ধার করা হবে।"

বিজ্ঞাপন