শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জিরো পয়েন্ট থেকে সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জিরো পয়েন্ট থেকে সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না।

জিরো পয়েন্ট থেকে সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না

রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় আব্দুস সালাম হকারদেরকে সময় থাকতেই স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমরা নগরের সৌন্দর্য রক্ষা করতে চাই এবং সেজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

সাথে সাথে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনাও জানান তিনি। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন প্রশাসক।

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।"

এছাড়া, তিনি ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সতর্ক করেন এবং পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন