শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় পরিবেশ রক্ষায় সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিকদের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক পরিবেশ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকায় পরিবেশ রক্ষায় সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিকদের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সামাজিক প্রতিষ্ঠান, এনজিও এবং সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়ক বিভাজনে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া ঢাকার সার্বিক পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সুবিধাজনক প্রতিটি স্থানে গাছ লাগানো হচ্ছে। পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে ডিএসসিসির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩ লাখ হলেও আরও বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার গাছ লাগানো সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন