শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ভূমিকম্পে ৪৪৫টি আশ্রয়কেন্দ্র নির্ধারণ

ঢাকায় ভূমিকম্পে ৪৪৫টি আশ্রয়কেন্দ্র নির্ধারণের ঘোষণা দিলেন দুর্যোগ মন্ত্রী।

ঢাকায় ভূমিকম্পে ৪৪৫টি আশ্রয়কেন্দ্র নির্ধারণ

ঢাকায় ভূমিকম্পের ক্ষেত্রে আশ্রয়কেন্দ্র হিসেবে ৪৪৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মহাখালীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে ঢাকা শহরে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১ লাখ উদ্ধারকর্মী প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ঢাকায় বিল্ডিং কোড কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি সচেতনভাবে বিল্ডিং কোড মানার আহ্বান জানান।

এছাড়া, তিনি জানান, নভেম্বর মাস থেকে ৫ হাজারের বেশি খাল খননের কাজ শুরু হবে। সরকারের গ্রামীণ খাল উদ্ধার, সবুজায়ন, কৃষি এবং পানি নিষ্কাশনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন