শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ভূমিকম্পে ৪৪৫টি আশ্রয়কেন্দ্র নির্ধারণের ঘোষণা

ঢাকায় ভূমিকম্পে ৪৪৫টি আশ্রয়কেন্দ্র নির্ধারণের কথা জানিয়েছেন দুর্যোগ মন্ত্রী।

ঢাকায় ভূমিকম্পে ৪৪৫টি আশ্রয়কেন্দ্র নির্ধারণের ঘোষণা

ঢাকায় ভূমিকম্পের জন্য ৪৪৫টি স্থানকে আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে মহাখালীতে ভূমিকম্পজনিত দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ।

মন্ত্রী আরও জানান, ঢাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী ১ লাখ উদ্ধারকর্মী প্রস্তুতের নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় বিল্ডিং কোড কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই সচেতনভাবে বিল্ডিং কোড মানার আহ্বান জানান তিনি।

এছাড়া, দুর্যোগ মন্ত্রী জানান, নভেম্বর মাস থেকে ৫ হাজারের বেশি খাল খনন শুরু হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, গ্রামীণ খাল উদ্ধার করে সবুজায়ন, কৃষি এবং পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হবে।

বিজ্ঞাপন