শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তৃতীয় দিনের মতো চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থ ফেরতের আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকে তৃতীয় দিনের মতো অর্থ ফেরতের আবেদন চলছে।

তৃতীয় দিনের মতো চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থ ফেরতের আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।

গত দুই দিনে ব্যাংকটি থেকে আমানত উত্তোলনের জন্য ৩৭ হাজার ৬১৩ জন আমানতকারী আবেদন করেছেন, যার মোট অর্থের পরিমাণ ২ হাজার ৩১৬ কোটি টাকা। এককালীন পুরো অর্থ উত্তোলনের জন্য ৭ হাজার ৬০৯ জন আবেদন করেছেন, যা ৬০৪ কোটি টাকার সমান।

ব্যাংকটি জানায়, বিপুল পরিমাণ আবেদনের সংখ্যা থাকলেও আমানত উত্তোলনের আগ্রহী গ্রাহকের সংখ্যা খুবই কম। এ পরিসংখ্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে পহেলা সেপ্টেম্বর থেকে আমানত উত্তোলনের কার্যক্রম শুরু করার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন