শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের চাপ কমেছে: কেন্দ্রীয় ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের চাপ কমেছে, জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের চাপ কমেছে: কেন্দ্রীয় ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ বাড়লেও তা পূর্বাভাসের তুলনায় কম বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে এ তথ্য শেয়ার করেন।

তিনি জানান, শুরুর দিকে ব্যাংকটির প্রতি গ্রাহকদের মধ্যে যে চাপ ছিল, তা এখন অনেকটাই কমেছে। ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে টাকা রাখার প্রবণতাও বেড়েছে।

আরিফ হোসেন খান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্দেশ্য কেবল আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নয়, বরং অন্যান্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমও পরিচালনা করা। তবে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে তারল্য সংকট থাকায় বড় কোন বানিজ্যিক ঋণ দেওয়ার সুযোগ সীমিত রয়েছে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা বর্তমানে এলসি সুবিধা নিতে পারছেন এবং বাংলাদেশ ব্যাংক কৃষিখাতে ৩ হাজার কোটি টাকার প্রকল্প চালু করেছে। সম্মিলিত ইসলামী ব্যাংক এই ফান্ড থেকে গ্রাহকদের ঋণ প্রদান করতে পারবে।

বিজ্ঞাপন