শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সিরাজগঞ্জে সোলার প্ল্যান্টে এক মাসে সাশ্রয় আড়াই লাখ টাকা

সিরাজগঞ্জে সোলার প্ল্যান্টের মাধ্যমে এক মাসে বিদ্যুৎ বিল সাশ্রয় হয়েছে আড়াই লাখ টাকা।

সিরাজগঞ্জে সোলার প্ল্যান্টে এক মাসে সাশ্রয় আড়াই লাখ টাকা

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্টের মাধ্যমে এক মাসে বিদ্যুৎ বিল সাশ্রয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।

জুলাই মাসে চালু হওয়া এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়েছে। ২১৪টি সোলার প্যানেল ছাদের ওপর সারিবদ্ধভাবে বসানো হয়েছে, যা প্রতিদিন ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে এই বিদ্যুৎ সরবরাহের ফলে গ্রিডের ওপর চাপ কমেছে। অব্যবহৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদনের এমন উদ্যোগ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও বাস্তবায়ন হলে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

সরকারি বরাদ্দের ৭১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রুফটপ সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সাধারণ মানুষের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে আগ্রহ সৃষ্টি করছে।

বিজ্ঞাপন