সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়ালো সাড়ে ১১ লাখ কোটি টাকা

সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকায় পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ড।

সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়ালো সাড়ে ১১ লাখ কোটি টাকা

প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকায় পৌঁছেছে। এটি বিদায়ী অর্থবছরের জন্য একটি নতুন রেকর্ড।

গত অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ২৪-২৫ অর্থবছরের তুলনায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকার ব্যাংকব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও সঞ্চয়পত্র থেকে ১ লাখ ৩১ হাজার ৯০৪ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে।

সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা, কিন্তু সরকার ৬ হাজার ৯০৪ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে।

গত অর্থবছরে শুধু ব্যাংকব্যবস্থা থেকেই সরকার ১ লাখ ৩১ হাজার ৭১৩ কোটি টাকা ঋণ নিয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৭৭ হাজার ১০৮ কোটি টাকা।

অন্যদিকে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ ছিল ১৯২ কোটি টাকা। আগের অর্থবছরে এই খাত থেকে সরকার ৪২ হাজার ২৫৯ কোটি টাকা ঋণ নিয়েছিল।

বিজ্ঞাপন