বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
অর্থনীতি

আদানি পাওয়ারের ইউনিট বন্ধ, লোডশেডিং বেড়েছে দেশে

আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দেশে লোডশেডিং বেড়েছে।

আদানি পাওয়ারের ইউনিট বন্ধ, লোডশেডিং বেড়েছে দেশে

ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে, যা দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের সৃষ্টি করেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট অতিক্রম করেছিল। এর পরপরই ইউনিটটি বন্ধ হয়ে যায়।

বর্তমানে ওই বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা জানান, বিদ্যুতের চাহিদা ১৬ হাজার মেগাওয়াটের বিপরীতে উৎপাদন কমে ১৩ হাজার মেগাওয়াটে নেমেছে।

আদানির বন্ধ ইউনিটটি পুনরায় চালু হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে সংস্থাটি জানায়। এই পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিতে পারে, যা সাধারণ জনগণের ওপর প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন