রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

আর্থিক চাপে সরকার, চীনা মুদ্রার 'পান্ডা বণ্ড' নিয়ে আলোচনা

বাংলাদেশ সরকার আর্থিক সংকটে চীনা মুদ্রায় 'পান্ডা বণ্ড' ইস্যুর বিষয় নিয়ে আলোচনা করছে।

আর্থিক চাপে সরকার, চীনা মুদ্রার 'পান্ডা বণ্ড' নিয়ে আলোচনা

বাংলাদেশ সরকার বর্তমানে আর্থিক চাপে রয়েছে। অর্থবছরের শুরুতেই কৃচ্ছসাধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার ফলে সরকারি যানবাহন কেনা এবং নতুন আবাসিক ভবন নির্মাণ বন্ধ থাকবে। ভূমি অধিগ্রহণ খাতে ব্যয়ও সীমিত করতে হবে।

সরকারি কর্মচারীদের জন্য গাড়ি কেনায় সুদমুক্ত বিশেষ অগ্রিম নেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের জন্য সরকারি অর্থায়নও নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থায় অর্থের খোঁজে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবি, ও বিশ্বব্যাংকের মতো বিভিন্ন উৎস থেকে ঋণ নিচ্ছে।

অর্থবিভাগ নতুন অর্থায়নের উপায় খুঁজছে এবং 'সভরেন্ট বন্ড' বা সার্বভৌম ঋণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ প্রেক্ষাপটে, চীনা মুদ্রায় 'পান্ডা বন্ড' ইস্যুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে, প্রথম বন্ড ইস্যুর ক্ষেত্রে ডলারে নেওয়ার দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, "ঋণের শর্ত, ঝুঁকি এবং মুদ্রার বিষয়গুলো যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।" অর্থ মন্ত্রণালয় নতুন অর্থায়ন কৌশল বাস্তবায়নে আইএমএফের উদ্বেগের কথা জানায়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সার্বিক দিক বিবেচনার নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেন, "বাংলাদেশের অর্থনীতি ৫১০ বিলিয়ন ডলার এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে।"

সার্বভৌম ঋণ হচ্ছে রাষ্ট্রীয় ঋণ, যা সরকারি ট্রেজারি বিলের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং এর ক্রেতা হতে পারে ব্যক্তি, গোষ্ঠী, দেশ ও আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন