শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা নগরের ৪১৬ বছর পূর্তিতে সাইকেল র‍্যালির আয়োজন

ঢাকা নগরের ৪১৬ বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাইকেল র‍্যালি।

ঢাকা নগরের ৪১৬ বছর পূর্তিতে সাইকেল র‍্যালির আয়োজন

ঐতিহাসিক ঢাকা নগরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঐতিহাসিক ঢাকা গেট থেকে শুরু হয়ে র‍্যালিটি নগরভবনে গিয়ে শেষ হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত এই র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, "রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।"

মন্ত্রী আরও জানান, "ঢাকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং পরিবেশবান্ধব সবুজ নগর তৈরিতে সরকার অঙ্গীকারবদ্ধ।"

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, "ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আত্মিক বন্ধন গড়ে না ওঠায় এই শহরকে অনেকেই মন থেকে আপন করে নিতে পারেননি।"

তিনি উল্লেখ করেন, "নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।"

বিজ্ঞাপন