শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দুর্গাপূজার মৌসুমে কলকাতার হোটেল ব্যবসায় বড় ধস

কলকাতার শিখা হোটেলে অগ্নিকাণ্ডের পর নিউ মার্কেটের হোটেল ব্যবসায় ধস নেমেছে।

দুর্গাপূজার মৌসুমে কলকাতার হোটেল ব্যবসায় বড় ধস

কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় নিউ মার্কেট এলাকার ব্যবসায় বড় ধস নেমেছে। আগুন লাগার এক মাস পরেও স্থানীয় হোটেলগুলো পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না।

নিউ মার্কেট এলাকায় অন্তত ২৫ হাজার মানুষের আয়রোজগার জড়িত। প্রতিবছর দুর্গাপূজার মৌসুমে পর্যটকদের আনাকোনায় মুখরিত থাকে এলাকা, তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন।

গত ১৯ আগস্ট শিখা হোটেলে অগ্নিকাণ্ডের পর স্থানীয় ব্যবসায়ীরা ভালো নেই। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। বিধিমালা ভঙ্গের অভিযোগে বন্ধ করা হয়েছে নয় শতাধিক আবাসিক হোটেল ও গেস্ট হাউজ।

নিউ মার্কেট এলাকায় প্রায় শতাধিক হোটেল রয়েছে, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও হোটেল মালিকরা তালা খুলতে পারেননি। ফলে, নিউ মার্কেটকে এড়িয়ে পার্শ্ববর্তী এলাকার হোটেলে থাকতে পর্যটকদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

হোটেল ব্যবসায় ধসের প্রভাব অন্যান্য খাতেও পড়ছে। ক্রেতা না থাকায় অনেক ব্যবসায়ী নিজেদের দোকান ছেড়ে অন্যের দোকানে সময় কাটাচ্ছেন।

এমন পরিস্থিতিতে দুর্গাপূজা মৌসুমকে সামনে রেখে সরকারের পদক্ষেপের প্রতি স্থানীয়রা আশাবাদী।

বিজ্ঞাপন