বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
অপরাধ

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন হবে।

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় আজ বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন হবে। আদালত আগামী সপ্তাহেই এ মামলার রায় দিতে পারেন।

গতকাল বুধবার আদালতে আসামি সোহেল রানা ঘটনার দায় স্বীকার করেছেন। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনে আলাদা বক্তব্য দেন দুই আসামি। পল্লবীতে আলোচিত এই মামলায় বুধবার সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে।

এসময়, বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ এবং ১৬ সাক্ষীর বক্তব্য পড়ে শোনান। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহেল রানা নিশ্চুপ থাকলেও স্বপ্না অঝোরে কাঁদতে থাকেন।

সোহেল রানা প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেন এবং সহযোগী হিসেবে ডলার নামে একজনের ওপর দায় চাপানোর চেষ্টা করেন। আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে আদালত বৃহস্পতিবার দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন।

বিজ্ঞাপন