রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর
অপরাধ

বাউফল থানায় সাংবাদিকের ওপর পুলিশি হামলার অভিযোগ

বাউফল থানায় পুলিশ সদস্যদের হামলার অভিযোগ উঠেছে সাংবাদিকের বিরুদ্ধে।

বাউফল থানায় সাংবাদিকের ওপর পুলিশি হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফল থানায় নাম এন্ট্রি ছাড়া প্রবেশ করায় দৈনিক গণদাবী পত্রিকার স্থানীয় প্রতিনিধির ওপর পুলিশের কয়েকজন সদস্য হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক শুভ চন্দ্র শীল অভিযোগ করেন, তিনি একটি হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় থানায় প্রবেশের সময় পুলিশ সদস্যরা তার ওপর চড়াও হয়। অন্যান্য সাংবাদিকরা পুলিশকে শান্ত করার চেষ্টা করলেও পুলিশ তার পরিচয় নিশ্চিত করার পরেও হামলা চালানোর চেষ্টা করে।

স্থানীয় সাংবাদিকরা জানান, গণমাধ্যমকর্মীর পরিচয় পত্র থাকা সত্ত্বেও পুলিশ সদস্যরা তার ওপর আক্রমণ চালায়। তারা অভিযোগ করেন, সাধারণ মানুষের ক্ষেত্রেও পুলিশ এভাবে আচরণ করে, যা নাগরিকদের জন্য নিরাপদ নয়।

বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন বলেন, এধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিক বা সাধারণ মানুষ, তারা কেউ থানায় ঘুরতে যায় না। তাদের আইনি সুবিধা ও পরামর্শ পাওয়ার জন্য থানায় আসা উচিত।

বাউফল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিরন জানান, সম্প্রতি এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং পুলিশ সেই অভিযোগ নথিভুক্ত করতে সময় নষ্ট করে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ তাদের চিনতে পারেনি, তাই ভুলবোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি ফোন করতেন তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।

বিজ্ঞাপন