রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বরগুনায় মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

বরগুনায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার, হত্যার সম্ভাবনা রয়েছে।

বরগুনায় মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, মা ইতি রানি দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনা জেলা পরিষদের কেয়ারটেকার পুলিশকে মা ও দুই শিশু কন্যার মৃত্যুর খবর দেন। পুলিশ সুপার জানান, নিহতরা হলেন বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী এবং তার দুই শিশু কন্যা আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাস।

মা ইতি রানী ডাকবাংলায় আয়ার কাজ করতেন। পুলিশ সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করছে যে, ইতি রানি দুই শিশু কন্যাকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন