বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

সিলেটে এক বছর বয়সী শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

সিলেটে এক বছরের কন্যাশিশুকে গলা কেটে হত্যা, মাকে আটক করেছে পুলিশ।

সিলেটে এক বছর বয়সী শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

সিলেটে এক বছর আট মাস বয়সী কন্যাশিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর শিশুটির মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। শিশুটির বাবা মসজিদে ফজরের নামাজে ছিলেন। নামাজ থেকে ফিরে তিনি ঘরে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে এবং পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় জনগণের হাতে আটক সুবিনাকে থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, সুবিনা তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।

শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে নামাজ পড়তে বলেন এবং মসজিদে চলে যান। নামাজ শেষে তার ছোট ছেলে বাবাকে তোহার গলা কেটে ফেলার খবর জানায়।

স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, ভোর পাঁচটার দিকে মা বটি দা দিয়ে শিশুটিকে হত্যা করেন। সুবিনার বিরুদ্ধে তোহার বাবা মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করবে পুলিশ।

বিজ্ঞাপন