রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ অবরুদ্ধ

চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করতে গিয়ে পুলিশ অবরুদ্ধ।

চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ অবরুদ্ধ

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটকের দাবিতে স্থানীয় বাসিন্দারা একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন। পুলিশ অভিযুক্তকে আটক করতে গিয়ে স্থানীয়দের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ।

সেখানে অসংখ্য মানুষ জড়ো হলে, পুলিশ অভিযুক্তকে ভবন থেকে বের করে আনতে চাইলে স্থানীয়রা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক ভবনের ভেতরে অবস্থান করছে বলে দাবি করছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, স্থানীয় লোকজন অভিযুক্ত যে ভবনে রয়েছে বলে ধারণা করছে সেটি ঘেরাও করে রেখেছে।

তিনি আরও জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। এর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। পরপর দুই ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন