বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

মদনে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো

মদনে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছরের ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মদনে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো

নেত্রকোণার মদনে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় আসামি মাদ্রাসা শিক্ষককে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামির ডিএনএ সংরক্ষণেরও আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বেলা সোয়া ২টার দিকে নেত্রকোণার মদন আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম এই আদেশ দেন। অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার হযরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও সোহরাওয়ার্দী জানান, মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার এসআই আক্তারুজ্জামান তিন দিনের রিমান্ড শেষে আজ আদালতে আসামিকে সোপর্দ করেন। তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখা এবং আসামির ডিএনএ সিআইডির মাধ্যমে সংরক্ষণের জন্য আবেদন করেন। আদালতের বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে ৫ মে দিবাগত রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে শিক্ষক সাগরকে ময়মনসিংহ র‍্যাব-১৪ গ্রেপ্তার করে। পরের দিন বিকেলে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ সাগরকে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠান বিচারক। এর পরদিন ৭ মে বিচারক জিজ্ঞাসাবাদের জন্যে তিন দিনের পুলিশি রিমান্ডের পাঠানোর আদেশ দেন। গত ২৩ এপ্রিল থানায় মামলাটি করেন ওই ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা।

বিজ্ঞাপন