বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

নরসিংদীতে ৯ বছরের শিশুকে হত্যা: অটোরিকশা গ্যারেজে ঘটনার তদন্ত শুরু

নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছরের শিশুকে হত্যা: অটোরিকশা গ্যারেজে ঘটনার তদন্ত শুরু।

নরসিংদীতে ৯ বছরের শিশুকে হত্যা: অটোরিকশা গ্যারেজে ঘটনার তদন্ত শুরু

নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রামিম। তিনি পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে রামিম গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে।

একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিনের মাধ্যমে ‘দুষ্টামির ছলে’ রামিমের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়।

এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব আসকারী জানান, উচ্চগতিতে পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করার ফলে শিশুটির নাড়ির কোনো একটি অংশ ছিদ্র হয়ে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। যার ফলে সে শ্বাসকষ্ট ও প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তাৎক্ষণিক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, সন্ধ্যার পর শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন