রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অপরাধ

তনু হত্যা মামলায় আসামি হাফিজুর রহমানের রিমান্ড শেষ

তনু হত্যা মামলায় আসামি হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

তনু হত্যা মামলায় আসামি হাফিজুর রহমানের রিমান্ড শেষ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর গ্রেফতার হওয়া ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আমান এই নির্দেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তরিকুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে উপস্থাপন করা হয়।

এ ঘটনায় অন্য কোনো আসামিকে গ্রেফতারের আপডেট এখনও পাওয়া যায়নি। ডিএনএ ক্রস-ম্যাচিং প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

এর আগে, গত বুধবার গ্রেফতারকৃত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কুমিল্লা আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ এপ্রিল ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায়, মামলার ১০ বছর পর তিনজনের ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন