বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ফোরকান পলাতক রয়েছেন।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনিরের বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে বাড়িটি থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, রাউতকোনা এলাকার প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান। তিনি তার স্ত্রী ও সন্তানসহ সেখানে বসবাস করতেন। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। কিন্তু শনিবার সকালে ওই বাড়িতে হঠাৎ পাঁচজনের গলাকাটা মরদেহ পাওয়া যায়।

গাজীপুর জেলা পুলিশের সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, "সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।"

বিজ্ঞাপন