বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

বরগুনায় ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলায় ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার।

বরগুনায় ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলায় ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওসমান মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) বিকেল ৩ টায় অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বিয়ে করা ওসমান মোল্লার ১৩ বছর বয়সী একটি মেয়ে এবং ৮ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

অভিযোগ রয়েছে যে, ওসমান বিভিন্ন সময়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। সর্বশেষ ঘটনা ঘটে ২৪ এপ্রিল রাতে, যখন মেয়েটিকে আবারও ধর্ষণ করা হয়। বিষয়টি তার স্ত্রী টের পেয়ে যান এবং পরবর্তীতে আত্মীয়-স্বজনদের জানালে অভিযুক্ত বাবা বাড়ি থেকে পালিয়ে যান।

দীর্ঘদিন পর ওসমান মোল্লা আবারও তার বাড়িতে ফিরে আসেন। এরপর মেয়ের মা অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, ভুক্তভোগী মেয়ে পুলিশকে জানিয়েছে যে, সে একাধিকবার বাবার ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তকে বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন