মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

সুন্দরবনে ডাকাত বাহিনীর সদস্য আটক, বিপুল অস্ত্র উদ্ধার

সুন্দরবনে ডাকাত আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করেছে কোস্ট গার্ড, বিপুল অস্ত্র উদ্ধার।

সুন্দরবনে ডাকাত বাহিনীর সদস্য আটক, বিপুল অস্ত্র উদ্ধার

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ড বেইস মোংলায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান। আল-আমিন বাচ্চু হাওলাদার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।

ব্রিফিংয়ে লেফটেন্যান্ট নাসিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) বিকেলে সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১টি কাঠের বোট।

লেফটেন্যান্ট নাসিফ আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন