বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত তিন শ্রমিক।

রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা আছাদুল এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। আহতদের দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, সকালে নির্মাণাধীন ওই ভবনে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ছাদের সাটারিং ভেঙে পড়লে পাঁচজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানের ফলে আছাদুল ও শিহাবের মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত তিনজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার তৎপরতা চালায়।

তিনি আরও জানান, নিহত ও আহত শ্রমিকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন