মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
অপরাধ

মাকে হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা, মরদেহ উদ্ধার

নীলফামারীতে মাকে হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা, মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাকে হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা, মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগম (৬০) নামের ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফা বেগম তার ছেলে জুয়েল মিয়ার সাথে বাস করতেন। অন্য এক ছেলে ঈদের ছুটিতে বাড়ি এলেও পারিবারিক অশান্তির কারণে শ্বশুরবাড়ি চলে যান। গতকাল বাড়িতে ফিরে মাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এক পর্যায়ে রক্তের দাগ ও মেঝেতে কাঁচা মাটি দেখে পুলিশে খবর দেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে মাথায় আঘাত করে মারুফা বেগমকে হত্যা করা হয়। অভিযুক্ত ছেলে পলাতক থাকলেও তার স্ত্রী ও সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন