মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কসবায় পৃথক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, পুলিশ তদন্ত শুরু করেছে।

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ও কাইয়ুমপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার দুই বছর বয়সী ছেলে সাফুয়ান বাড়ির পাশে খেলতে গিয়ে একটি ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বেলা ১১টার দিকে কাইয়ুমপুর ইউনিয়নের কামালপুরে বাড়ির পাশের জলাশয়ে খেলতে নামে জিসান (৪) ও ঝুমা আক্তার (৫)। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ঘটনাগুলোর বিষয়ে কেউ অবহিত করেনি। তবে দুটি পৃথক ঘটনাই পুলিশ খোঁজখবর নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন