রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়ায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, স্থানীয়দের উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়।

আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আনাস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনাস ওই এলাকার হাদিস মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল আনাস। এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে।

দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন