রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে ফুটবল খেলায় সংঘর্ষ, আহত ১৫ যুবক

ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ যুবক আহত হয়েছে।

ফরিদপুরে ফুটবল খেলায় সংঘর্ষ, আহত ১৫ যুবক

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে খেলোয়ারসহ মোট ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা ও ডাঙ্গারপাড় গ্রামের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ মুহূর্তে দুই পক্ষের খেলোয়ারদের মধ্যে ফাউল করার কারণে উত্তেজনা সৃষ্টি হয়।

এই ঘটনার পর শরীফাবাদ ও ডাঙ্গারপাড় গ্রামের যুবকেরা চৌকিঘাটা গ্রামের খেলোয়ারদের ওপর হামলা চালায়। এর ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন যুবক আহত হন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কোনো পক্ষেই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন