রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৭, মামলা ৫৪

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪২৭ জন গ্রেফতার, ৫৪ মামলা দায়ের।

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৭, মামলা ৫৪

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪২৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নানা আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিএমপি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন