রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাগেরহাটে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে তিনজন নিহত, আহত ছয়জন।

বাগেরহাটে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ত্রিমুখী সংঘর্ষে দুইটি মোটরসাইকেল ও একটি নসিমনের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান জানিয়েছেন, আহতদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন এবং দুইজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন