রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ফায়ার ইউনিট

গাজীপুরের মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৯ ফায়ার ইউনিট কাজ করছে।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ফায়ার ইউনিট

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে। শনিবার, ৩ অক্টোবর, বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের কাজও করছেন। বিকাল সোয়া ৪টা পর্যন্ত অর্ধশতাধিকের বেশি ব্যক্তিকে উদ্ধার করার তথ্য পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।

বিজ্ঞাপন