রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত

সাতক্ষীরায় চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৮ বছর বয়সী তরুণ নিহত হয়েছে।

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত

সাতক্ষীরা পৌর এলাকায় চায়ের দোকানের তুচ্ছ বিরোধ ঘিরে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়া খান (১৮) সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। নিহতের পরিবার জানায়, চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের এক সদস্যের সঙ্গে চা দোকানীর বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে চা দোকানীর সঙ্গে হাতাহাতিতে রূপ নেয়। জাকারিয়া থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের ওই সদস্য ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে আঘাত করে পালিয়ে যায়।

নিহতের পরিবারসহ স্থানীয়রা সাতক্ষীরা শহর থেকে কিশোর গ্যাং নির্মূল ও অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন। সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শহীদুর রহমান জানান, অপরাধীকে চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিজ্ঞাপন