শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শরীয়তপুরে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শরীয়তপুরে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, অভিযোগ হত্যা ও অগ্নিসংযোগের।

শরীয়তপুরে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শরীয়তপুরে নিখোঁজের ৬ ঘণ্টা পর সাড়ে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম সোয়াইফ হোসেন, তিনি এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান। পুলিশ জানায়, সোয়াইফ সকালে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। এরপর তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রতিবেশী আবু আলেম শিকদারের বসতঘরের পেছনের ডোবা থেকে শিশুটির বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ, আলী আকবর শিকদারের সঙ্গে সেলিম সরদারের পরিবারের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঝগড়াঝাঁটি হয়।

তাদের অভিযোগ, সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আলী আকবরের পরিবার শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আলী আকবরের বাড়িতে অগ্নিসংযোগ করে।

এদিকে, অভিযুক্ত আলী আকবর শিকদারের ছেলে রাসেল শিকদারকে আটক করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন