ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ফুয়াং ক্লাব ও বারে অভিযান শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যৌথ অভিযানে ক্লাবটিতে প্রবেশ করা হয়।
২০১৯ সালে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী এই ক্লাবটিতে অভিযান চালিয়েছিল। নতুন অভিযানের সময় ক্লাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গুলশানে বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সফটওয়্যার জালিয়াতি এবং পণ্যের চালানে অনিয়ম শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, টস বন্ডের মালিকও শেখ নুর ইসলাম।