রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদ্যপানে তরুণের মৃত্যু, ৪ গুরুতর অসুস্থ

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদ্যপানে এক তরুণের মৃত্যু, ৪ জন গুরুতর অসুস্থ।

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদ্যপানে তরুণের মৃত্যু, ৪ গুরুতর অসুস্থ

নোয়াখালী সদর উপজেলায় একটি বারবিকিউ পার্টিতে মদ্যপানের ফলে মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পূর্ব পাশে এক প্রবাসী বন্ধুর আগমনে স্থানীয় বাসিন্দা মিলনের বাড়িতে তরুণদের একটি মাছের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়। সেখানে তারা বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে 'ঝাক্কাস' নামে একটি পানীয় তৈরি করে সেবন করেন।

শনিবার ভোর ৫টার দিকে সাকিবসহ পাঁচজন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর সাকিব ও মো. টিপুর (২৫) অবস্থার অবনতি হলে তাদের নোয়াখালীর প্রাইম হসপিটালে নেওয়া হয়। সেখানে সাকিবকে মৃত ঘোষণা করা হয়।

অন্যদিকে, অসুস্থ সাইফুল ইসলাম পাখিকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর তিনজন, মো. টিপু (২৪), মনির হোসেন শান্ত (২৩) এবং মোহাম্মদ রাসেল (২৩) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, 'ঝাক্কাস' পান করার পর পাঁচ যুবক অসুস্থ হয়ে পড়েন। নিহতের মরদেহ বর্তমানে তার বাড়িতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন