শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সরাইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে

সরাইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

সরাইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জেরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে উপজেলার স্বল্প নোয়াগাঁও ও হাবলীপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যান হাবলি পাড়ার লামিন। খেলা চলাকালে স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সাথে লামিনের কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে শুভ লামিনকে মারধর করেন, যা সংঘর্ষের সূত্রপাত করে।

এ ঘটনার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন রাতে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন