শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত, বিয়ের প্রস্তুতি ছিল

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত, বিয়ের প্রস্তুতি ছিল।

পাবনায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত, বিয়ের প্রস্তুতি ছিল

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথা পাড়া এলাকার আনোয়ার হোসেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুন। নিহতদের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার আনোয়ার ও স্বপ্নার ছেলের বিয়ের আয়োজন চলছিল।

দম্পতি ওই দিন ঈশ্বরদী থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে আলহাজ্ব মোড় এলাকায় এসে একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি ট্রাক তাদের মোটরসাইকেলের সামনে চলে আসে।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং দম্পতি সড়কে ছিটকে পড়েন। এসময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় স্বামী আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় আটককৃত দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

বিজ্ঞাপন