সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় বিদেশি মদ তৈরির সরঞ্জামসহ ২ জন আটক

পাবনার ঈশ্বরদীতে নকল বিদেশি মদ তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে।

পাবনায় বিদেশি মদ তৈরির সরঞ্জামসহ ২ জন আটক

পাবনার ঈশ্বরদীতে নকল বিদেশি মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক অফিসের পাশের একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ওই ভবন থেকে প্রায় ১০০ লিটার মদজাতীয় তরল পদার্থ এবং প্রায় ২ হাজার লিটার মদ তৈরির উপকরণ ও মদ প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত জাভেফ জাফর এবং অন্যজন ওই ভবনের মালিক উজ্জ্বল হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নকল বিদেশি মদ তৈরি করে আসছিল।

তিনি আরও বলেন, এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে সরবরাহ করা হতো।

বিজ্ঞাপন