বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ ৩ জন আটক

কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ তিনজন আটক করেছে ডিএনসি।

কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ ৩ জন আটক

কক্সবাজার জেলা সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ এক দম্পতি ও তাদের সহযোগীকে আটক করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হাজিপাড়া এলাকার একটি আবাসিক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী ফারহানা এবং তাদের এক সহযোগী। ডিএনসির কর্মকর্তারা জানান, হাজিপাড়ার ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রেখে দেশের বিভিন্ন প্রান্তে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে বাড়িটি ঘিরে ফেলা হয় এবং পরে তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিল। তারা ওই বাড়িটিকে ইয়াবা মজুত ও অর্থ লেনদেনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছিল।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই সিন্ডিকেটের পেছনে থাকা অন্যান্য হোতাদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন