রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অপরাধ

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় ২ জন নিহত

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় ২ জন নিহত

পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং একই উপজেলার মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন কৃষিপণ্য নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে চাটমোহর রেলবাজারের অমৃতকুণ্ডা হাটে যাচ্ছিলেন। ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে ভ্যানটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল মমিন ও কৃষক নজরুল হোসেনের মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন