রাজধানী ঢাকা শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বেশকিছু স্থানে ককটেল বিষ্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। মিরপুর ১০-এ ইতিহাস পরিবহন বাসে আগুনের ঘটনা ঘটে, যা সন্ধ্যা সাড়ে ৭টার পর ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।
মিরপুর প্রশিকার মোড়ে আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া, কুর্মিটোলা গলফ ক্লাব ও উত্তরা নর্থ টাওয়ারের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে।
এদিকে, ঢাকায় নাশকতার পরিকল্পনার সময় গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল।