রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক আব্দুল আজিজের মৃত্যু, স্ত্রী ও ছেলে উদ্ধার।

সাতক্ষীরায় কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে আটকে নৌকা ডুবে আব্দুল আজিজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাজারগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ তার স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে কাঠ পরিবহন করছিলেন। এ সময় নদীতে থাকা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে গেলে তারা তিনজনই নদীতে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আব্দুল আজিজের স্ত্রী ও পুত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা অসুস্থ অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, নদীতে ডুবে আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। তবে, তার স্ত্রী ও ছেলে বর্তমানে সুস্থ রয়েছে।

বিজ্ঞাপন