বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ২ জনের মৃত্যু

সাতক্ষীরায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু, আরও ২ জন গুরুতর অসুস্থ।

সাতক্ষীরায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ২ জনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বরেয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন রাজমিস্ত্রী মহানন্দ সরকার (৩৫) এবং স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)। মহানন্দ বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে এবং আরাফাত মনি সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহানন্দ সরকার নির্মাণাধীন সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খোলার জন্য ভিতরে প্রবেশ করেন। সেখানে অক্সিজেন সংকটে তার মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে।

মহানন্দকে পড়ে থাকতে দেখে উদ্ধারে যান আরাফাত সরদার। কিন্তু তিনিও অক্সিজেন সংকটে মারা যান। পরে গোলাম হোসেন ও জামালউদ্দীন তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রাহমান বলেন, "সেফটি ট্যাংকে নেমে দুইজনের মৃত্যুর ঘটনাটি শুনেছি। বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।"

বিজ্ঞাপন